Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশে ভিক্ষুক নেই মন্তব্যে মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী

BN DESK
02 September 2026, 10:59 PM পড়তে ১ মিনিট
দেশে ভিক্ষুক নেই মন্তব্যে মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী

ভিক্ষুকদের নিয়ে মন্তব্য করে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিউবার শ্রমমন্ত্রী মার্তা এলেনা ফেইতো। কিউবায় দীর্ঘদিন ধরে খাদ্য সংকট রয়েছে। এ কারণে অনেক মানুষকে ময়লার ভাগাড়ে গিয়েও খাদ্যের খোঁজ করতে দেখা যায়।

কিন্তু শ্রমমন্ত্রী মার্তা দাবি করেছেন, কিউবায় কোনো ভিক্ষুক নেই। যারা ময়লার ভাগাড়ে যান তারা ময়লা সংগ্রহ করে সেগুলো বিক্রি করে সহজে অর্থ আয় করতে যান বলেও মন্তব্য করেন তিনি।

গত সপ্তাহে সংসদে দেওয়া তার বক্তব্যে সাধারণ মানুষ ব্যাপক ক্ষুব্ধ হন। এমনকি রাজনৈতিক অঙ্গন থেকেও তার সমালোচনা করা হয়। দেশটির প্রেসিডেন্ট মিগুইয়েল দিয়াজ ক্যানেলও তাকে নিয়ে কথা বলেন। এরপর শ্রমমন্ত্রী পদত্যাগ করেন।

কমিউনিস্ট শাসিত দ্বীপ রাষ্ট্রটিতে সাধারণ মানুষের বিক্ষোভ করা নিষিদ্ধ। তা সত্ত্বেও শ্রমমন্ত্রীর বক্তব্যে জনতা প্রকাশ্যে ক্ষোভ দেখানো শুরু করেন।

কিউবার অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক। সেখানে খাদ্য সংকটের পাশাপাশি পর্যাপ্ত আবাসনের ব্যবস্থাও নেই। এছাড়া জ্বালানি সংকট এবং বিদ্যুৎ বিভ্রাটেও বিপর্যস্ত তারা।

এমনকি মানুষ প্রয়োজনীয় ওষুধও পান না। ওষুধের খোঁজে এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসিতে দৌড়াদৌড়ি করতে হয় তাদের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

দেশে ভিক্ষুক নেই মন্তব্যে মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার