Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশে র‌্যাব’র মতো একটি সংগঠন দরকার আছে : মহাপরিচালক

BN DESK
06 April 2026, 12:54 AM পড়তে ১ মিনিট

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, দেশে র‌্যাব’র মতো এ রকম একটি সংগঠন দরকার আছে। তবে রাষ্ট্রের দ্বায়িত্বশীল কাজে র‌্যাব কাজ করবে। সঠিকভাবে পরিচালিত হলে ভাবমূর্তি বাড়বে।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। র‌্যাব বিলুপ্তি নিয়ে মহাপরিচালক বলেন, র‌্যাব বিলুপ্ত হবে কি না তা সরকারের বিষয়। তবে আমাদের দায়িত্ব কাজ করা, তা আমরা করব। তিনি আরও বলেন, র‌্যাব’র নিজেদের অপকর্ম গত দেড় বছরে নেই বললেই চলে। র‌্যাব সঠিকভাবে পরিচালিত হবে। সে বিষয়ে সরকারের নিদর্শন আছে। 

আহসান হাবীব পলাশ আরও বলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত যেসব বিষয় আছে তার জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করা হবে। জলদস্যু ও জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, সারা দেশে জলদস্যুর বিস্তার বাড়ার কথা আমরা শুনেছি। এসব বিষয়ে কাজ করা হচ্ছে। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আছে কি না তা আমি সরাসরি উত্তর দেবো না। তবে যে বাদই থাক তা নিয়ে আমরা কাজ করব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

দেশে র‌্যাব’র মতো একটি সংগঠন দরকার আছে : মহাপরিচালক

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার