Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত নয়: প্রাণিসম্পদ উপদেষ্টা

BN DESK
03 September 2026, 04:44 AM পড়তে ১ মিনিট
দেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত নয়: প্রাণিসম্পদ উপদেষ্টা

ফ্যাসিবাদের পতন ঘটেছে ঠিকই, কিন্তু দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অডিটোরিয়ামে স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় নবচিন্তা আয়োজিত তরুণদের দক্ষতা উন্নয়ন সেমিনার ২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, ‘সংস্কারের অনেক কিছু এখনও বাকি রয়েছে। ৫ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে শিশুসহ বহু উজ্জীবিত তরুণ শহীদ হয়েছেন, কেউ কেউ হাত-পা হারিয়েছেন। এমনকি গুলিতে আহত হয়ে মৃত্যুবরণ করা শিশুদের স্মৃতিও আমাদের বিবেক নাড়া দেয়।’

ফরিদা আখতার তরুণদের উদ্দীপ্ত করে বলেন, ‘তরুণদের দেশপ্রেম ও রাজপথে থাকার অঙ্গীকার আমাদের ভবিষ্যতের জন্য আশার আলো। তাদের আত্মত্যাগ গৌরবের।’

সেমিনারে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। সঞ্চালনায় ছিলেন স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের এহসান উদ্দিন সৌরভ ও রিদুয়ান হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, জামায়াত নেতা ডা. শাহাদাত হোসেন, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উপদেষ্টা মাকসুদুর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হাশেম রাজু, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসান আলী এবং টিকে গ্রুপের ডিরেক্টর মোফাচ্ছেল হক প্রমুখ।

সেমিনারে বক্তারা তরুণদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব গঠনে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

একইদিন বিকালে একই অডিটোরিয়ামে চট্টগ্রামের জেলা ও উপজেলা পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় খামারিদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

দেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত নয়: প্রাণিসম্পদ উপদেষ্টা

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার