Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশ বিদেশে গাইবেন বাপ্পা মজুমদার

BN DESK
10 October 2025, 03:10 AM পড়তে ১ মিনিট
দেশ বিদেশে গাইবেন বাপ্পা মজুমদার

 বিনোদন ডেস্ক ঃ নন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকে বিভিন্ন কনসার্টে নিয়মিত দেখা গেলেও একক শোয়ে তাঁকে পাওয়া যায় খুবই কম। সংগীত ক্যারিয়ারে হাতেগোনা একক কনসার্টে গেয়েছেন তিনি। আগামী ১২ জুলাই ইয়ামাহা মিউজিকের আয়োজনে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামে একটি একক কনসার্টে গাইবেন বাপ্পা। সঙ্গে থাকবেন তাঁর ব্যান্ড দলছুটের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে এই শিল্পী বলেন, ‘প্র্রথমত, যে কোনো শিল্পীর জন্যই একক শো বেশ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আমি মনে করি এই ধরনের একক শো আরও অনেক অনেক বেশি হওয়া উচিত। কারণ, বছরজুড়ে আমরা যে ধরনের প্রোগ্রাম করি, সেটা তো আমরা যাই, একটা আয়োজন হয়, গান গেয়ে চলে আসি। কিন্তু একক শো-তে যা হয় একজন শিল্পী তাঁর পুরো শৈল্পিক ইতিহাস ফুটিয়ে তুলতে পারেন এবং পুরো আয়োজনটিই হয় সেই শিল্পীকে ঘিরে।’

জানা যায়, শ্রোতাপ্রিয় বিভিন্ন গান এই আয়োজনে ভিন্ন আঙ্গিকে পরিবেশন করবেন বাপ্পা। ভেন্যু রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার।

ইতোমধ্যে গেটসেট রক ওয়েবসাইটে এই একক শোয়ের টিকিট পাওয়া যাচ্ছে। কনসার্ট শুরু হবে রাত ৮টায়। তিন দশকের সংগীতজীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান দর্শকদের উপহার দিয়েছেন বাপ্পা মজুমদার। শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তাঁর নতুন গান ‘আগামীকাল’। এ ছাড়াও রয়েছে আন্তর্জাতিক সফরের ব্যস্ততা। সব ঠিক থাকলে সেপ্টেম্বর-অক্টোবরে যুক্তরাষ্ট্র মাতাবেন তিনি। নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগোসহ সেখানকার ১০টির বেশি শহরে পারফর্ম করবেন এই শিল্পী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

দেশ বিদেশে গাইবেন বাপ্পা মজুমদার

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার