Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফে‌রি চলাচল শুরু

BN DESK
02 September 2026, 06:51 PM পড়তে ১ মিনিট
দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফে‌রি চলাচল শুরু

নিউজ ডেস্ক: তীব্র কুয়াশায় টানা ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দি‌কে পদ্মা নদী‌তে কুয়াশার ঘনত্ব ক‌মে গে‌লে এ রু‌টে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৬টা ১৫ মি‌নিট থে‌কে এ রু‌টে কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়া‌তে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় বিআইড‌ব্লিউটি‌সি কর্তৃপক্ষ।

এদি‌কে ক‌য়েক ঘণ্টা ফে‌রি চলাচল বন্ধ থাক‌লেও  নেই যানবাহ‌নের দীর্ঘ সি‌রিয়াল।

বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাট ব‌্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব ক‌মে যাওয়ায় সকাল সোয়া ৯টা থে‌কে এ রু‌টে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। বর্তমা‌নে এ রু‌টে ছোট-বড় ১২‌টি ফে‌রি দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হ‌চ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফে‌রি চলাচল শুরু

B
BN DESK | 10 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার