Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেড় কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৪

BN DESK
03 September 2026, 03:57 PM পড়তে ১ মিনিট
দেড় কোটি টাকার হেরোইনসহ  গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি : সাভার ও গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে ১ কোটি ৪৯ লাখ টাকার হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

প্রেফতাররা হলো- মো. জামিল হোসেন (২০), মো. মিজানুর রহমান মিজান (২০) মো. তারিফ হোসেন (৪৩) ও মো. শহিদুল হক (৩৫)।

শনিবার র‌্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার গাজীপুর জেলার কাশিমপুর থানার মামুন নগর এলাকায় ৪৯০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফদার করা হয়। শনিবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকা হতে ১ কেজি হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ আরো একজনকে গ্রেফতার করা হয়।

এএসপি মাজহারুল জানান, কাশিমপুরের অভিযান থেকে হেরোইনসহ গ্রেফতার করা হয় মো. জামিল হোসেন, মো. মিজানুর রহমান মিজান ও মো. তারিফ হোসেনকে। অন্যদিকে সাভারের অভিযান থেকে গ্রেফতার করা হয় মো. শহিদুল হককে।

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।

এলাকা: ঢাকা গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দেড় কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৪

B
BN DESK | 17 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার