Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেড় মাসেও খোঁজ মেলেনি কিশোরী প্রিয়াঙ্কার

BN DESK
02 September 2026, 08:03 AM পড়তে ১ মিনিট
দেড় মাসেও খোঁজ মেলেনি কিশোরী প্রিয়াঙ্কার

নিউজ ডেস্ক:  ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া এলাকায় নিজের বাড়ির পাশ থেকে প্রিয়াঙ্কা রাজবংশীর (১৬) প্রায় দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন। 

মা পদ্মা রানী (৩৫) বাবা প্রফুল্ল রাজবংশী (৪৪) তাদের বড় মেয়েকে হারিয়ে পাগল  হওয়ার মতো। 

পরিবারের সদস্যরা বলছেন, দীর্ঘ দিন ধরেই পার্শ্ববর্তী এলাকার এক যুবক উত্যক্ত করে আসছিল প্রিয়াঙ্কা রাজবংশীকে। দিয়েছিল অপহরণের হুমকিও। এরই ধারাবাহিকতায় গত ১৯ মার্চ বাড়ির পাশ থেকে তাকে অপহরণ করা হয়। গেল দুই মাসেও খোঁজ মেলেনি তার।

এ ঘটনায় গত ২৬ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর অপহরণ ও সহায়তার অভিযোগে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা (নম্বর- ২৯) করেন ওই কিশোরীর বাবা মাছ বিক্রেতা প্রফুল্ল রাজবংশী।

এর আগে, গত ১৯ মার্চ ওই কিশোরী নিখোঁজ হন।

আসামিরা হলেন- ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের ভাবনহাটি এলাকার মো. আশরাফুল হোসেন (২০), তার বাবা ইমান আলী (৪৪), মা আনোয়ারা বেগম (৩৮) ও একই এলাকার আবু বক্করসহ (৪৪) অজ্ঞাত দুই জন।

নিখোঁজ কিশোরী প্রিয়াঙ্কা রাজবংশী (১৬) ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া এলাকার প্রফুল্ল রাজবংশীর মেয়ে। সে পার্শ্ববর্তী বালিয়া ইউনিয়নের প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়তেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. আশরাফুল হোসেন দীর্ঘ দিন ধরেই ভুক্তভোগী কিশোরীকে উত্যক্ত ও বিরক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে কিশোরীর বাবা তাকে একাধিকবার নিষেধ করেন ও তার পরিবারের সদস্যদেরও অবহিত করেন। তবে তারা তাকে শাসন না করে বরং উষ্কে দেয়। এর জেরে অভিযুক্ত ওই যুবক কিশোরীকে অপহরণের হুমকি দেয়।
আরও জানা যায়, গত ১৯ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ওই কিশোরী বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে মুদি জিনিসপত্র কেনাকাটা করতে যান। সেসময় অভিযুক্ত এক নম্বর আসামি যুবক দুই, তিন ও চার নম্বর আসামির প্ররোচনা ও সহায়তায় ভুক্তভোগী কিশোরীকে অজ্ঞাত সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 

মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তবে না পেয়ে দুই ও তিন নম্বর আসামির বাড়ি গেলে তারা ওই কিশোরীকে ফেরত দেবে বলে জানান। তবে তারা কালক্ষেপণ করতে থাকেন। এর জেরে তার বাবা বাদি হয়ে মামলা করেন।

নিখোঁজ কিশোরীর বাবা প্রফুল্ল রাজবংশী বলেন, ‘‘ঘরে ঢুকলেই মেয়েটার কথা মনে করে। ঘর ভর্তি তার জামাকাপড়, পড়ার বই, জিনিসপত্র। দেড় মাস ধরে তাকে দেখতে পারছি না। বেঁচে আছে, নাকি মেরেই ফেললো- নাকি পাঁচার করে দিল- কিছুই জানি না। সবার কাছে অনুরোধ আমার মেয়েটাকে আমার কাছে ফেরত এনে দেন। পুলিশ, আদালত আইন ধরলাম। তারা চেষ্টা করছে। কিন্তু এখনও মেয়েটাকে এনে দিতে পারলো না কেউ। আমি আমার মেয়েটাকে ফেরত চাই।’’ এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে নিখোঁজ কিশোরীর মা পদ্মা রানী বলেন, ‘‘আমি আমার মেয়েটাকে খুব আদর করে মানুষ করছি। বড় করছি। মেয়েটা দেড়টা মাস ধরে কোথায় আছে জানি না। কিছু করতে পারছি না। বেঁচে আছে নাকি মারা গেল, আমি আমার মেয়েকে ফেরত চাই।’’


এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘‘প্রিয়াঙ্কা নিখোঁজের বিষয়ে অত্র থানায় একটি মামলা করা হয়েছে। একজন এজাহারনামীয় আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে উদ্ধারের জন্য অভিযান চলমান আছে। আশা করছি শিগগিরই তাকে আমরা উদ্ধার করতে পারব।’’

এলাকা: ঢাকা ধামরাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দেড় মাসেও খোঁজ মেলেনি কিশোরী প্রিয়াঙ্কার

B
BN DESK | 21 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার