Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেয়াল ভাঙতে গিয়ে ইটের আঘাতে নির্মাণশ্রমিকের মৃত্যু

BN DESK
05 September 2026, 03:26 AM পড়তে ১ মিনিট
দেয়াল ভাঙতে গিয়ে ইটের আঘাতে নির্মাণশ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে লোহাগাড়ায় বাড়ির দেয়াল ভাঙার সময় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোণা এলাকায় এ ঘটনা ঘটে।


মৃত শ্রমিকের নাম আলী মিয়া ( ৫০)। তিনি দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন।

জানা যায়, সকালে একটি আধপাকা বসতঘর ভাঙার সময় দেয়ালের একাংশ আলী মিয়ার গায়ের ওপর আছড়ে পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র দাশ বলেন, দেয়াল ভেঙে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

দেয়াল ভাঙতে গিয়ে ইটের আঘাতে নির্মাণশ্রমিকের মৃত্যু

B
BN DESK | 17 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার