Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দোহারে ধান খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 08:38 AM পড়তে ১ মিনিট

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরপুরুলিয়া এলাকায় ধান খেত থেকে মো. রাজু (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। 

আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চরপুরুলিয়া এলাকার স্থানীয়রা ধানখেতে লাশ পড়ে থাকলে দেখে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজুর কাদামাঘা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজু নবাবগঞ্জর উপজেলা বান্দুরা এলাকার মো. মজিবরের ছেলে বলে জানা গেছে। সে দোহার উপজেলার মৈনটঘাট এলাকা তার বড় ভাইয়ের কাছে থাকত।

রাজু বড় ভাই বরিন জানান, গতকাল রাত থেকে আমার ছোট ভাই নিখোঁজ ছিল। পুলিশ লাশ উদ্ধারের পর  আমি এসে তার ভাইয়ের লাশ সনাক্ত করি। বাবা-মা মারা যাওয়ার পর আমার ছোট ভাই আমার কাছেই থাকতো। রাজু খিঁচুনী রোগে আক্রান্ত ছিল জানায় তার বড় ভাই।  
  
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে আমরা ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ কর হবে। এ ঘটনায় একটি অপমৃতুর মামলা প্রক্রিয়াধীন বলে জানা যায়।

এলাকা: ঢাকা দোহার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দোহারে ধান খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার