Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দোহারে রিকশা গ্যারেজ থেকে মালিকের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 09:24 AM পড়তে ১ মিনিট
দোহারে রিকশা গ্যারেজ থেকে মালিকের মরদেহ উদ্ধার
ঢাকার দোহার উপজেলায় মো. শহিদ (৪০) নামে এক রিকশা গ্যারেজ মালিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
 
আজ শনিবার (২৩ নভেম্বর)সকালে উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত মো. শহিদ চর লটাখোলা এলাকার  করম আলীর ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদ প্রতিদিনের মত শুক্রবার তার গ্যারেজে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকাল সাড়ে ৭টায় রিফাত নামে এক যুবক গ্যারেজে গাড়ি নিতে আসেন। এসময় শহিদ ঘুমিয়ে রয়েছে ভেবে তাকে উঠানোর চেষ্টা করেন রিফাত। ডাকার পরও শহিদ সজাগ না হওয়ায় পার্শ¦বর্তী দোকানদের ডেকে আনার পর তারা বুঝতে পারেন শহিদ মারা গেছেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন। 
 
গ্যারেজ থেকে একটি রিক্সা ও চারটি রিক্সা থেকে ১৬টি ব্যাটারি চুরি হয়েছে বলে জানান, প্রত্যক্ষদর্শীরা। রিক্সা ও ব্যাটারির চুরির জন্য শহিদকে হত্যা করা হয়েছে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
 
দোহার থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকা: ঢাকা দোহার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দোহারে রিকশা গ্যারেজ থেকে মালিকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 23 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার