Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দোহার উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

BN DESK
02 September 2026, 08:14 AM পড়তে ১ মিনিট
দোহার উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল হক বেপারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার  (০৪ মে) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নূরুল হক বেপারী দোহার উপজেলার নারিশা পশ্চিমচর লঞ্চঘাট এলাকার বান্দু বেপারীর ছেলে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল রোববার ভোরে অভিযান চালিয়ে নূরুল হক বেপারীকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, ছাত্র-জনতার আন্দোলন দমনে ভূমিকা রাখায় নূরুল হক বেপারীর বিরুদ্ধে দোহার থানায় ও রাজধানীতেও মামলা রয়েছে। পরে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: ঢাকা দোহার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দোহার উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

B
BN DESK | 04 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার