Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীবাহী লঞ্চ-তেলবাহী জাহাজের সংঘর্ষ, আহত ১০

BN DESK
02 September 2026, 08:04 PM পড়তে ১ মিনিট

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে তেলবাহী জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন লঞ্চটিতে থাকা প্রায় দুই শতাধিক যাত্রী।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে মাঝপদ্মায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী অভিযোগ জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা এমভি রেজোয়ান লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১০ যাত্রী আহত হন। কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পান, কেউ মাথায় আঘাত পান। এসময় নদীতে পড়ে যান দুই যাত্রী। পরে তারা সাঁতরে লঞ্চে ওঠেন।

লঞ্চের মাস্টার গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন যাত্রীরা।দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক বলেন, মাঝ নদীতে তেলবাহী জাহাজের সঙ্গে এমভি রেজোয়ান লঞ্চের সংঘর্ষ হয়। এতে কিছুসংখ্যক যাত্রী আহত হন। আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে ঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীবাহী লঞ্চ-তেলবাহী জাহাজের সংঘর্ষ, আহত ১০

B
BN DESK | 19 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার