Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: শেষবারের উদ্ধার অভিযান শুরু

BN DESK
02 September 2026, 08:24 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় চতুর্থ দিনের মতো ঘাটের পন্টুন সরিয়ে শেষবারের মতো উদ্ধার অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

উদ্ধার অভিযানের সুবিধার্থে ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন সরিয়ে নেওয়ার কাজ চলছে। এতে ডুবুরি দল আরও বিস্তৃত এলাকায় তল্লাশি চালাতে পারবে বলে সংশ্লিষ্টরা সাংবাদিককে জানিয়েছেন। টানা কয়েক দিনের অভিযানের পর এটি শেষ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।গত বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শুরু হয় উদ্ধার তৎপরতা।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। পরে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল যুক্ত হলে উদ্ধার কার্যক্রম আরও জোরদার হয়। নদীর পানির গভীরতা ও প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকাজে শুরু থেকেই বেগ পেতে হয় সংশ্লিষ্টদের।

এদিকে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬টি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

দুর্ঘটনার পর থেকে নদীর তীরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস সংবাদমাধ্যমে বলেন, সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হয়েছে এবং আজকের এই চূড়ান্ত অভিযান শেষে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হতে পারে। তবে নিখোঁজদের সন্ধানে পরবর্তী পদক্ষেপ পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।

এ দুর্ঘটনাকে কেন্দ্র করে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরিঘাট ব্যবস্থাপনায় আরও সতর্কতা ও তদারকি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: শেষবারের উদ্ধার অভিযান শুরু

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার