Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

BN DESK
02 September 2026, 11:54 AM পড়তে ১ মিনিট

বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

আজ শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে পদ্মা নদীতে তীব্র বাতাস, বৃষ্টি ও নদীতে ঢেউ বৃদ্ধি পাওয়ায় নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।

ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করেই দুপুর ২টার পর থেকে দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। দুপুর আড়াইটার দিকে তীব্র ঝোড়ো হাওয়াসহ ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, হঠাৎ নদীতে ঝড়ো বাতাসের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

B
BN DESK | 06 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার