Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

BN DESK
02 April 2026, 06:06 PM পড়তে ১ মিনিট

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট–এ বাসডুবির ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার

প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে বাসের যান্ত্রিক ত্রুটিসহ একাধিক কারণ চিহ্নিত করা হয়েছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে জানান, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বক্তব্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে তদন্ত সম্পন্ন করা হয়েছে।

এছাড়া ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে পন্টুনে রেলিং স্থাপন, অ্যাপ্রোচ সড়ক উন্নয়ন ও ঘাট আধুনিকায়নের মতো বেশ কিছু সুপারিশ করা হয়েছে।

জেলা প্রশাসক জানান, প্রতিবেদনটি নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা একটি যাত্রীবাহী বাস ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার