Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দ্বিতীয়বার পরিবর্তন হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম

BN DESK
03 September 2026, 01:20 AM পড়তে ১ মিনিট
দ্বিতীয়বার পরিবর্তন হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম বদলে ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’ হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করতে আজকের বৈঠকে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। তবে অন্তর্বর্তী সরকার গত ফেব্রুয়ারি মাসে কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করে। 

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের পর থেকেই ক্ষুব্ধ হন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রথমে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামের দাবিতে আন্দোলনে নামেন। দাবি আদায়ে স্মারকলিপি, মানববন্ধন, শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা, ‘রেল ব্লকেড’ ‘শাটডাউন’সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এর মধ্যে আশ্বাসের ভিত্তিতে কখনো কখনো কর্মসূচি স্থগিত করা হয়।দাবি আদায় না হওয়ায় এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সামনে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। অনশনের মধ্যে গত ২১ মে ইউজিসির পাবলিক ইউনিভার্সিটি ডিভিশনের সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে সভা করে নাম পরিবর্তনের বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেন।

এর আগে, সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। দুপুরে এ বৈঠক শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের আমলে এটি উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

দ্বিতীয়বার পরিবর্তন হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম

B
BN DESK | 07 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার