Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শাকিব খানের

BN DESK
03 September 2026, 01:29 PM পড়তে ১ মিনিট

রাজধানী ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ বিরাজ করছে সারাদেশে। প্রতিটি মানুষই এ ন্যক্কারজনক ঘটনায় অপরাধী ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার এ নিয়ে মুখ খুললেন ঢালিউড তারকা শাকিব খান।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে শিশু হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন শাকিব খান। সেখানে তিনি লিখেছেন, ‘একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার।’

এ নায়ক লিখেছেন, ‘শিশুটির সঙ্গে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।’ 

তিনি আরও লিখেছেন, ‘এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। এ জন্য এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের বাবাকে বলতে না হয়, আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই।’

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে একটি শিশুর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। আর বাথরুম থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা―শিশুটিকে ধর্ষণের পর হয়তো হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শাকিব খানের

B
BN DESK | 22 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার