Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধর্ষণকারীর পক্ষে আবার কীসের উকিল: তমা মির্জা

BN DESK
03 September 2026, 01:24 PM পড়তে ১ মিনিট

রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় যখন দেশজুড়ে ক্ষোভ আর শোকের আবহ, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

নিজের ফেসবুক পোস্টে তমা লেখেন, ধর্ষকদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার চিন্তাও করতে না পারে। তার ভাষায়, ধর্ষণের পর হত্যার শিকার ব্যক্তির জানাজার আগেই অপরাধীর বিচার হওয়া উচিত।

শুধু তাই নয়, ধর্ষণ মামলায় অভিযুক্তদের পক্ষে আইনজীবীরা দাঁড়ানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে তমা লেখেন, কিসের তদন্ত, কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? কিসের সময়ক্ষেপণ? নিহত শিশু রামিসাকে নিজের বোন মনে করে বিচার চান অভিনেত্রী। তমা বলেন, রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের বোনের হত্যাকারীর বিচার চাই। 

উল্লেখ্য, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে জানিয়েছে, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ধর্ষণকারীর পক্ষে আবার কীসের উকিল: তমা মির্জা

B
BN DESK | 21 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার