Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী, প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

BN DESK
02 September 2026, 08:40 AM পড়তে ১ মিনিট
ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী, প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুর সোনাপুর এলাকায়  বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ধর্ষণের ফলে ওই কলেজছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

শনিবার (২১ জুন) দুপুরে এ ঘটনায় সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।

অভিযুক্তের নাম শিশির হালদার। তার বাবার নাম কমল হালদার। বাড়ি কাচঁপুর সোনাপুর এলাকায়। শিশির ওই কলেজছাত্রীকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শিশির প্রাইভেট পড়ানোর নামে ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন।  ধর্ষণের ফলে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শিশির তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

কলেজছাত্রীর বাবা বলেন, ‘‘বিষয়টি শিশিরের পরিবারকে জানালে তার বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার আমাদের মারধর করে প্রাণনাশের হুমকি দেয়।’’

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, ‘‘এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী, প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার