Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধর্ষণে অভিযুক্ত ইমামের কারাগারে মৃত্যু

BN DESK
06 September 2026, 01:31 PM পড়তে ১ মিনিট
ধর্ষণে অভিযুক্ত ইমামের কারাগারে মৃত্যু

নিউজ ডেস্ক:  শিশুকে ধর্ষণে অভিযুক্ত ইমাম গণপিটুনিতে আহত হয়ে কারাগারে মারা গেলেন।
গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে রহিজ উদ্দিন (৩৫) নামের স্থানীয় মসজিদের এক ইমামকে গণপিটুনি দেয় এলাকাবাসী। 

সোমবার (২৮ এপ্রিল) ভোররাত ৩টার দিকে গাজীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, রবিবার সকালে তাকে গণপিটুনি দেওয়া হয়।

নিহত রহিজ উদ্দিন জেলার গাছা থানাধীন জাঝর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে ও হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম এবং খতিব হিসেবে কর্মরত ছিলেন।

গাজীপুর মহানগরীর পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম বলেন, ‘‘এক শিশুকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী রহিজ উদ্দিনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা করলে সেই মামলায় রহিজ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’’


জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের বলেন, ‘‘রহিজ উদ্দিনের শরীরে পাবলিক অ্যাসল্ট ছিল। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ধর্ষণে অভিযুক্ত ইমামের কারাগারে মৃত্যু

B
BN DESK | 28 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার