Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধলেশ্বরী নদীতে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার

BN DESK
07 September 2026, 07:57 PM পড়তে ১ মিনিট

​মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে ধলেশ্বরী নদীতে ইটবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

আজ শনিবার(১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মুক্তারপুর সেতুর পশ্চিম পাশে প্রায় ৫০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা ১১ জন শ্রমিকের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

​নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটবোঝাই ট্রলারটি নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকা থেকে মুন্সীগঞ্জের দিকে আসছিল। পথে একটি যাত্রীবাহী লঞ্চ অতিক্রম করার সময় নদীতে সৃষ্ট ঢেউয়ের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যেই নদীতে তলিয়ে যায়। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌ-পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রলারে থাকা ১১ জন শ্রমিককে পানি থেকে জীবিত উদ্ধার করা হয়।

​মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. আব্দুল মাবুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা উদ্ধার তৎপরতা শুরু করি। ট্রলারে থাকা সকল শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

​এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ধলেশ্বরী নদীর দুই পাড়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে সব শ্রমিক জীবিত উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানায়, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ধলেশ্বরী নদীতে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার