Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

BN DESK
01 September 2026, 06:19 PM পড়তে ১ মিনিট
ধলেশ্বরী নদীতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসলে নেমে মোহাম্মদ আলী (০৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) নদীতে নিখোঁজ প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের পাঠায়।

নিহত মোহাম্মদ আলী মুন্সিগঞ্জ পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং নয়াগাঁও এলাকার নূর আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আজ বেলা ১২টার দিকে দুই বন্ধুর সঙ্গে মুন্সিগঞ্জ শহরের উপকন্ঠ নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নদীর ঢেউ ও স্রোতের তোরে নিখোঁজ হয় ওই শিশু। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলের পাশেই থাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জেলা কার্যালয় থেকে ডুবুরি দল ছুটে এসে তার সন্ধানে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ঘটনাস্থলের অদূরে নিখোঁজ মোহাম্মদের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।  

এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নয়াগাঁও চাঁনতারা মসজিদের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুটি। সংবাদ পেয়ে ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  শিশুটিকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার