Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধলেশ্বরী নদীতে সিমেন্টের জাহাজে কাজ করার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

BN DESK
02 September 2026, 10:45 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে একটি সিমেন্টের জাহাজে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হাসান খান (৩৫)। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া এলাকার মালেক খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তীব্র বৃষ্টির সময় সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা নদীতে নোঙর করা জাহাজ থেকে মালামাল খালাসের কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে হাসান খান গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসএম ফেরদৌস জানান, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ধলেশ্বরী নদীতে সিমেন্টের জাহাজে কাজ করার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 26 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার