Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধানমন্ডিতে আওয়ামী লীগ-যুবলীগের ২৩ নেতাকর্মী আটক

BN DESK
23 May 2026, 01:14 AM পড়তে ১ মিনিট

রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অভিযোগ, তাঁরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক। তিনি বলেন, ধানমন্ডি–৩২ এলাকাসহ আশপাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মী রয়েছেন।

পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিরা ঝটিকা মিছিলের পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় এলাকায় টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ধানমন্ডিতে আওয়ামী লীগ-যুবলীগের ২৩ নেতাকর্মী আটক

B
BN DESK | 23 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার