Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

BN DESK
02 September 2026, 08:48 PM পড়তে ১ মিনিট
ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় এই মিছিল করেন তারা। তবে দ্রুতই মিছিল শেষ হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা গণমাধ্যমকে বলেন, ‘আজ বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করে বলে জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। তবে তারা তো বরাবরই অল্প সময় মিছিল করে, সেজন্য ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।’

 

ককটেল বিস্ফোরণের বিষয়ে ক্যশৈন্যু মারমা বলেন, ‘আমরাও শুনেছি, কিন্তু ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নই। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার