Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধানমন্ডিতে আ.লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ গ্রেফতার ৩ জন রিমান্ডে

BN DESK
07 September 2026, 11:05 PM পড়তে ১ মিনিট
ধানমন্ডিতে আ.লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ গ্রেফতার ৩ জন রিমান্ডে

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল থেকে গ্রেফতার যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য মোছা. লাবনী চৌধুরীসহ তিনজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য দুই আসামি হলেন মো. রাজু আহমেদ ও মো. সিরাজুল ইসলাম।

শনিবার (২২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ও সমর্থকের একটি মিছিল বের হয়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশে দেন। পরে গতকাল সাতজনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতকারীরা বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যানারে ‘শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও প্রহসনের বিচার মানি না মানবো না’ বলে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া আরও উসকানিমূলক স্লোগান দিয়ে আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের পদত্যাগ দাবি করেন। তারা স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছেন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ধানমন্ডিতে আ.লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ গ্রেফতার ৩ জন রিমান্ডে

B
BN DESK | 22 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার