Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক আজিজুর

BN DESK
10 October 2025, 09:51 PM পড়তে ১ মিনিট
ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক আজিজুর

১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলের তোড়া হাতে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন একজন রিকশাচালক। জনরোষের মুখে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। ভুক্তভোগী রিকশাচালকের নাম আজিজুর রহমান।

আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনায় ঘটে।

সেখানে দেখা গেছে, রিকশাচালক আজিজুর একটি ফুলের তোড়া নিয়ে রিকশা চালিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন। এরপর উপস্থিত জনতা তার পথরোধ করেন। একপর্যায়ে তিনি গণপিটুনির শিকার হন।

আজিজুরের হাতে থাকা ফুলের তোড়ায় লেখা ছিল- ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসেবে তাকে ভালোবাসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি।

ওই কাগজে আজিজুর রহমানের বাবার নাম লেখা ছিল আতিয়ার রহমান। তার বাড়ি ঝিনাইদহ সদর থানার ঘোড়াশাল গ্রামে।

আজিজুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরে আসার সঙ্গে সঙ্গে গণমাধ্যমকর্মীরা তাকে ঘিরে ধরেন। তখন তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।

এর কিছুক্ষণ পরেই ধানমন্ডি ৩২ নম্বরে থাকা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন ও মারধর করেন। এসময় তার রিকশাটি রাস্তার পাশে উল্টে ফেলে রাখা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্তার শিকার হন নারীসহ বেশ কয়েকজন। তাদের দু-একজনকে চড়-থাপ্পর ও মারধর করা হয়। তবে শ্রদ্ধা জানানো ঘিরে কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক আজিজুর

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার