Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধানের শীষ ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপি’র ঘাঁটি : সাবেক এমপি লালু

BN DESK
04 September 2026, 01:49 PM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করতে হবে, বগুড়ার মাটি বিএনপি’র ঘাঁটি।

আপনাদের ১২ ফেব্রুয়ারি প্রমাণ করে দিতে হবে বগুড়ায় ধানের শীষ ছাড়া অন্য কোন মার্কার ভোট নাই। বিএনপি’র ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডে বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন এবং বিকেলে ৯নং ওয়ার্ডে বটতলা হিন্দুপাড়ায় নির্বাচনি প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজিজুল হক মঞ্জুর সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন। আরও বক্তব্য রাখেন-৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি সোবাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা রাসেল সরকার, লিটন মিয়া, আতিকুর ইসলাম আতিক, মন্টু মিয়া, দুলাল মিয়া, সাদ্দাম হোসেন, আল আমিন ডন, নাছিরুজ্জামান মামুন অভি, উৎসব, ফয়সাল আলম, আবু তাহের, মিল্টন হোসাইন প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ধানের শীষ ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপি’র ঘাঁটি : সাবেক এমপি লালু

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার