Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধান সংগ্রহে ওজনে কৃষকদের ঠকানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত

BN DESK
08 May 2026, 11:25 PM পড়তে ১ মিনিট

সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে কৃষকদের ওজনে ঠকানোর অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ শুক্রবার (৮ মে) যশোর খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবারে সরকারের বেঁধে দেওয়া ধানের দাম সচরাচর কোনো সরকারই দেয় না দাবি করে তিনি বলেন, ‘সরকারের বেঁধে দেওয়া ধানের দাম প্রতি কেজি ৩৬ টাকা, এটা ভালো দাম। সচারাচর সরকার এই দাম দেয় না। এই দামের ফলে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবে। অন্যদিকে খাদ্য অধিদপ্তরও তার প্রয়োজনীয় ধান ও চাল সংগ্রহ করতে পারবে। যার প্রভাবে বাজার স্থিতিশীল করতে সম্ভব হবে।

প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ধান সংগ্রহকালে বিভিন্ন অসাধু কর্মকর্তা কৃষকদের ওজনে ঠকান। এই ধরনের কার্যক্রমে কোনো অভিযোগ পেলে সেসব কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ধান সংগ্রহে ওজনে কৃষকদের ঠকানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত

B
BN DESK | 08 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার