Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
02 September 2026, 08:16 AM পড়তে ১ মিনিট
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক:  ঢাকার ধামরাইয় উপজেলার গাংগুটিয়ার বারবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মো. রফিক (৩৯) নামে একজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। তিনি একটি পোশাক কারখানার সুপারভাইজার ছিলেন। 


শনিবার (৩ মে) সকাল পৌনে ৮ টার দিকে ঢাকাগামী লেনে ইনসেপটা ফার্মার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রফিক মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার খুশিচর এলাকার মো. তমিজউদ্দিনের ছেলে। তিনি ধামরাইয়ের জয়পুরা এলাকার পলমল পোশাক কারখানার (নাফা-২) সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে কারখানায় উদ্দেশ্যে যাওয়ার সময় বারবাড়িয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এলাকা: ঢাকা ধামরাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 03 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার