Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধামরাইয়ে ট্রাক-অটোরিক সংঘর্ষে নিহত ১, আহত ৪

BN DESK
02 September 2026, 09:35 AM পড়তে ১ মিনিট
ধামরাইয়ে ট্রাক-অটোরিক সংঘর্ষে নিহত ১, আহত ৪

নিউজ ডেস্ক: ঢাকার ঢাকা-টাঙ্গাইল বাইপাস সড়কের ডেমরান এলাকায় ট্রাকের ধাক্কায় জাফর হোসেন (৫৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর হোসেন উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের গুতুইল এলাকার আব্দুল গফুরের ছেলে।

আহতরা হলেন- হাবিবুর রহমান (৩৬), আমীর হোসেন (২৫) ও জাহিদ হোসেন (২৬)। তাৎক্ষণিক অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধামরাইয়ের আমতলা এলাকা থেকে অটোরিকশাযোগ ৪ জন ঢুলিভিটার দিকে যাচ্ছিলেন। ডেমরান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকের মৃত্যু হয়, আহত হন ৪ জন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: ঢাকা ধামরাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ধামরাইয়ে ট্রাক-অটোরিক সংঘর্ষে নিহত ১, আহত ৪

B
BN DESK | 18 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার