Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধামরাইয়ে নারীকে হত্যার মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 08:34 AM পড়তে ১ মিনিট
ধামরাইয়ে নারীকে হত্যার মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:   ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকায় সৈয়দা শিরিন আক্তার (৫০) নামের এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করার আট ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। 


শুক্রবার (৪ এপ্রিল) গাজীপুরে অভিযান চালিয়ে সেলিম শিকদার (২০) ও তার বাবা কামরুল শিকদারকে (৪০) গ্রেপ্তার করা হয়। তারা ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকার বাসিন্দা।

গত ২৮ মার্চ দুপুর ২টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকায় শিরিন আক্তারের ওপর হামলা হয়। গত ১ এপ্রিল সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ জানায়, গত গত ২৮ মার্চ দুপুর ২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে সেলিম শিকদার ও কামরুল শিকদার ধারালো ছ্যান দা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে শিরিন আক্তারের বাড়িতে ঢুকে তার ছেলে সিয়াম হোসেনের (২০) ওপর হামলা করেন। তারা সিয়ামকে এলোপাথারি কিল-ঘুষি মারেন। সিয়ামের চিৎকার শুনে তার মা সৈয়দা শিরিন আক্তার এগিয়ে এলে তাকেও এলোপাথারি কিল- ঘুষি মারা হয়। এ সময় প্রধান আসামি সেলিম শিকদার লাঠি দিয়ে শিরিন আক্তারের মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পালিয়ে যান সেলিম ও কামরুল। আশপাশের লোকজন এসে শিরিন আক্তারকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে মামলা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেছেন, এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: ঢাকা ধামরাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ধামরাইয়ে নারীকে হত্যার মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

B
BN DESK | 04 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার