Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধামরাইয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

BN DESK
02 September 2026, 09:03 AM পড়তে ১ মিনিট

ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। 

আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।

এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার মোট ২৪টি স্কুল ও ৫টি কলেজসহ মোট ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।  

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের দিন দিন বিজ্ঞানের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। তাদের আগ্রহ সৃষ্টি করতে হবে। বিজ্ঞানের মাধ্যমে বিশ্ব পরিবর্তন করা সম্ভব। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছোট ছোট প্রজেক্ট নিয়ে আসছে। এতে পজিটিভ কিছু একটা আসবে।

তিনি সবার প্রতি শিক্ষার্থীদের বিজ্ঞানের দিকে আগ্রহ বাড়ানোর আহ্বান জানান।

বিজ্ঞান মেলায় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভুমি) মো. রিদওয়ান আহমেদ রাফী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী মিনারুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

এলাকা: ঢাকা ধামরাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ধামরাইয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার