Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধুনটে চলন্ত বাস থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 

BN DESK
04 September 2026, 09:34 AM পড়তে ১ মিনিট
ধুনটে চলন্ত বাস থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 

ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট উপজেলায় মেয়ের বাসা থেকে নিজ বাড়িতে ফেরার পথে চলন্ত বাস থেকে পড়ে আহত মনোহারি ব্যবসায়ী শহিদুল ইসলাম (৪২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার চালাপাড়া গ্রামের বাদশা সেখের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম কয়েকদিন আগে সাভার জেলা সদরে মেয়ের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে গত ৮ জুলাই রাতে সে বাসে চড়ে বাড়ি আসার সময় পথিমধ্যে চলন্ত বাস থেকে নামতে অসাবধানতা বসত পা ফসকে পড়ে গিয়ে আহত হয়। পরিবারের লোকজন বাড়িতে রেখে তাকে চিকিৎসা দিতে থাকেন। কিন্তু অবস্থার অবনতি হলে ১০জুলাই রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শহীদুল ইসলামের মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনী প্রক্রিয়া শেষে শহিদুল ইসলামের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ধুনটে চলন্ত বাস থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার