Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধুনটে বিএনপির মিছিলে ককটেল হামলা, আ’লীগ নেতা গ্রেফতার 

BN DESK
07 September 2026, 09:37 PM পড়তে ১ মিনিট
ধুনটে বিএনপির মিছিলে ককটেল হামলা, আ’লীগ নেতা গ্রেফতার 

ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট উপজেলায় বিএনপির মিছিলে ককটেল হামলা, ব্যানারে অগ্নিসংযোগ ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা ২টি মামলায় আল আমিন তরফদার (৫২) নামে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

আল-আমিন তরফদার ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের আজাহার আলী তরফদারের ছেলে। সে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। এর আগে মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

 

 

 

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ধুনটে বিএনপির মিছিলে ককটেল হামলা, আ’লীগ নেতা গ্রেফতার 

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার