Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধোনির ১৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রিংকু

BN DESK
28 April 2026, 12:58 AM পড়তে ১ মিনিট
স্পোর্টস ডেস্ক : গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সুপার ওভারে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। যেখানে লক্ষ্ণৌকে ১ রানে অল আউট করে নায়ক বনে গেছেন সুনীল নারিন। তবে যার অবদানে এই ম্যাচে লড়াইয়ের পুঁজি পেয়েছিল কলকাতা, তিনি হলেন রিংকু সিং। তার ব্যাটে ভর করেই চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছিল দল।
 
 
প্রথমে ব্যাট করতে নেমে ৫১ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন রিংকু। এই ইনিংস খেলার পথে একটি রেকর্ডও গড়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটার। আইপিএলে প্রথম ইনিংসে ছয় বা তার নিচে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন রিংকু।
 
 
লক্ষ্ণৌয়ের বিপক্ষে রিংকুর ৫১ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংসটি এখন নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল মহেন্দ্র সিংহ ধোনির দখলে। ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪০ বলে অপরাজিত ৭০ রান করেছিলেন ধোনি। ১৫ বছর ধরে সেটিই ছিল রেকর্ড।
 
 
এই তালিকায় তিন নম্বরে রয়েছেন দীনেশ কার্তিক। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬৯ রান করেছিলেন তিনি। চার নম্বরে শারদুল ঠাকুর। কেকেআরের হয়েই ২০২৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
 
ভারতীয় ও বিদেশি ব্যাটারদের মধ্যে ম্যাচের প্রথম ইনিংসে ছয় বা তার নিচে ব্যাট করতে নেমে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন রিংকু। তার উপরে আছেন শুধু আন্দ্রে রাসেল। ২০১৮ সালে চেন্নাইয়ের বিপক্ষে অপরাজিত ৮৮ রান করেছিলেন তিনি। রিংকু করেছেন অপরাজিত ৮৩ রান।
পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ধোনির ১৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রিংকু

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার