Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর আত্রাইয়ে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু

BN DESK
01 September 2026, 07:25 AM পড়তে ১ মিনিট

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসবে অতিরিক্ত মদ্যপানে নাঈম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে।

স্থানীয়রা জানান, গতকাল ওই গ্রামে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হোলি উৎসব চলছিল। এ সময় একই গ্রামের সুনিলের ছেলে অনিল (১৮), আব্দুল মান্নানের ছেলে নাঈম (২৩), বিকাশের ছেলে মিলন (২৫) ও প্রণবের ছেলে পিয়াস (২১) মদ্যপান করে নাচানাচি করছিল। এক পর্যায়ে অতিরিক্ত মদ্যপানের কারণে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এ সময় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টার দিকে নাঈম মারা যায়। আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: নওগাঁ আত্রাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর আত্রাইয়ে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু

B
BN DESK | 13 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার