Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর আত্রাইয়ে জনতার ভালবাসায় সিক্ত এমপি রেজু শেখ

BN DESK
13 February 2026, 08:45 PM পড়তে ১ মিনিট

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু জনতার ভালবাসায় সিক্ত হয়েছেন। সদ্য নির্বাচনে বিজয়ী হবার পর তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন স্তরের লোকজন আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই তার বাসভবনে ভিড় জমায়।

শুভেচ্ছা বিনিময়কালে এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, আমার প্রধান কাজ এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। আত্রাই-রাণীনগরের সার্বিক উন্নয়নে আমি বদ্ধপরিকর। প্রতিপক্ষ নয় নির্বাচনি এলাকার সবাই আমার লোক, আমি এই নীতিতেই বিশ্বাস করি। সুতরাং সকলকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই।

আত্রাই ও রাণীনগর দুই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ সংসদীয় আসন। গত বৃহস্পতিবার এ আসনের মোট ১১৫টি কেন্দ্রে সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হন।

এলাকা: নওগাঁ আত্রাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর আত্রাইয়ে জনতার ভালবাসায় সিক্ত এমপি রেজু শেখ

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার