Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর আত্রাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

BN DESK
02 September 2026, 12:04 PM পড়তে ১ মিনিট
নওগাঁর আত্রাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বিশা উনিয়নের তেজনন্দী গ্রামে। এ ঘটনায় পুলিশ দুই ভাতিজাকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আজিজার রহমানের (৭৫) সাথে দীর্ঘদিন থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল তার ভাতিজাদের। গতকাল সোমবার সন্ধ্যায় আজিজার তার ভোগদখলীয় জমিতে বেড়া দেয়ার সময় ভাতিজা বাবু ও আব্দুল আলিম লোকজনসহ বাধা দিতে গেলে বাকবিতন্ডার শুরু হয়। এরই এক পর্যায় বাবু গং লাঠিপেটা করে আজিজারকে হত্যা করে পালিয়ে যায়।

পরে নিহতের ছেলে মুকুল হোসেন বাদি হয়ে ৭ জনকে আসামি করে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করে। এদিকে মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে ভাতিজা বাবু এবং আব্দুল আলিমকে গ্রেফতার করে।

আত্রাই থানার ওসি আব্দুল মান্নান বলেন, এ হত্যাকান্ডের সাথে জড়িত দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার (১৯ আগস্ট) নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: নওগাঁ আত্রাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর আত্রাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার