Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর আত্রাইয়ে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

BN DESK
04 September 2026, 03:22 PM পড়তে ১ মিনিট
নওগাঁর আত্রাইয়ে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিষধর সাপের কামড়ে রাশিদুল (২৪) নামের এক যুবক মারা গেছেন। তিনি উপজেলার সাহেবগঞ্জ মোল্লাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জানা যায়, রাশিদুল গতকাল শনিবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২ টায় বিষধর সাপ প্রথমে তার কানে ও পরে তার হাতের আঙুলে কামড় দেয়।

এ সময় তিনি চিৎকার করতে থাকলে বাড়ির লোকজন এসে সাপটিকে মেরে ফেলে এবং রাশিদুলকে স্থানীয় একজন ওঝার কাছে নিয়ে যান। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী নেয়ার সময় পথিমধ্যে রাশিদুল মারা যান।

এদিকে সাপটি বিড়ল প্রজাতি হওয়ায় গতকাল রোববার ভোর থেকেই রাশিদুলের বাড়িতে লোকজনের উপচে পড়া ভিড় হতে থাকে। অনেকেই বলছেন এটি কালাস সাপ। এ দেশেরই একটি জাত। মারাত্মক নিউরোটক্সিন বিষ সমৃদ্ধ সাপ এটি। এ সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে সময় মত এন্টিভেনম নিতে না পারলে তার মৃত্যু অনিবার্য।

এলাকা: নওগাঁ আত্রাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর আত্রাইয়ে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 24 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার