Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

BN DESK
10 October 2025, 03:04 PM পড়তে ১ মিনিট
নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন উদ্দিন প্রামাণিক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার যশোপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে। জানা যায়, আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১০ টায় শাওন মোটরসাইকেল নিয়ে আত্রাই আসছিলেন।

আত্রাই উপজেলার কুশাতলা বাজারে একটি ভটভটিকে অভারটেক করার সময় তিন ভটভটির চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্¦াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার এসআই রজব আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ভটভটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এলাকা: নওগাঁ আত্রাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

B
BN DESK | 03 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার