Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেফতার ৩

BN DESK
02 September 2026, 07:55 AM পড়তে ১ মিনিট
নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেফতার ৩

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনী জুয়ার আসর থেকে দেশি অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার ভবানীপুর গ্রামের মৃত ইছব আলীর ছেলে ফারুক সরদার (৩৮), মৃত খয়েরের ছেলে কামাল সরদার (৪০) এবং মিরাপুর গ্রামের শমসের আলীর ছেলে এরশাদ আলী।

জানা যায়, গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ভবানীপুর এক জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাকুসহ বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করেন। পরে আটককৃতদের আত্রাই থানায় সোপর্দ করা হয়।

আত্রাই থানার ওসি (তদন্ত) কাওছার আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) তাদেরকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: নওগাঁ আত্রাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেফতার ৩

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার