Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর আত্রাইয়ে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
05 September 2026, 12:34 AM পড়তে ১ মিনিট

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৬১পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়হান কবির (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের পশ্চিম রসুলপুর এলাকায় এবাদের ইটের ভাটার পশ্চিমপাশ থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হান কবির উপজেলার কাশিয়াবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি দল পশ্চিম রসুলপুর এলাকায় অভিযান চালায়। এসময় মাদক কেনাবেচার সময় রায়হানকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ রায়হানকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাকে নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: নওগাঁ আত্রাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর আত্রাইয়ে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 02 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার