Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর ছোট যমুনা নদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

BN DESK
01 September 2026, 05:43 PM পড়তে ১ মিনিট
নওগাঁর ছোট যমুনা নদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

রানী নগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রানীনগরে মাম্পি হোসেন ১৭ নামের এক যুবক নওগাঁর ছোট যমুনা নদীর রানীনগর উপজেলার কৃষ্ণপুর নামক স্থানে গতকাল বিকেল ৫টায় পিকনিক পার্টির নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী লাশটি উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হলে  রাজশাহীর ফায়ার সার্ভিসে ডুবোরি দল ২০ ঘন্টা উদ্ধার অভিযানের পর আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত মাম্পি নওগাঁর বদলগাছি উপজেলার মাজেদুল হকের ছেলে। 

তারা রোববার সকালে বদলগাছি থেকে চলনবিলের উদ্দেশ্যে নৌকাযোগে পিকনিকে যান। সেখান থেকে ফেরার পথে ওই দিন বিকেলে রানীনগর উপজেলার কৃষ্ণপুর সরদারপাড়া নামক স্থানে নওগাঁর ছোট যমুনা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন মাম্পি। 

বিষয়টি নিশ্চিত করেছেন রানীনগর থানার এসআই জুলফিকার হোসেন এ ব্যাপারে রাণীনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

এলাকা: নওগাঁ রাণীনগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর ছোট যমুনা নদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার