Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর ধামইরহাটের ৫৩ ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি ঝুঁকিপূর্ণ

BN DESK
08 February 2026, 09:58 PM পড়তে ১ মিনিট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধামইরহাট সীমান্তবর্তী উপজেলায় মোট ৫৩ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সকল কেন্দ্রের মধ্যে ২৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারমধ্যে ১৭টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে প্রশাসন। ভোট কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করেছেন উপজেলা র্নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।

জানা যায়, ধামইরহাট-পত্নীতলা দুই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসন। এই আসনে দু’টি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন পরিষদ মিলে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৭২ হাজার ৪৩৬ জন। এর মধ্যে ধামইরহাট উপজেলায় ভোটার সংখ্যা ১লাখ ৬৪ হাজার ৬৯১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮১ হাজার ৮৪৭ জন এবং নারী ভোটার রয়েছে  ৮২ হাজার ৮৪২ জন।

এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২জন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ৫৩টি ভোট কেন্দ্রে ৫৩জন প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৩২০ জন। ৩২০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নওগাঁ-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান। এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক এবং আমার বাংলাদেশ পার্টি (এবি) মনোনীত এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ঈগল প্রতীকে মতিবুল ইসলাম বুলু।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী জানান, প্রতিটি ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকবে। পাশাপাশি যে কেন্দ্রগুলো ঝঁিকপূর্ণ সেগুলোর নিরাপত্তায় প্রিজাইডিং অফিসার ও কেন্দ্রে দায়িত্ব পালনে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বডিঅন ক্যামেরা চালু থাকবে। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের অধীনে নির্বাচনি নিরাপত্তার দায়িত্বে থাকবেন র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। 

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর ধামইরহাটের ৫৩ ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি ঝুঁকিপূর্ণ

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার