Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর ধামইরহাটে কুকুরের মাংস বিক্রির চেষ্টার ঘটনায় এনতাজুল গ্রেফতার

BN DESK
04 September 2026, 10:26 PM পড়তে ১ মিনিট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় কুকুর জবাই করে মাংস বিক্রির চেষ্টার ঘটনায় অভিযুক্ত কসাই মো. এনতাজুলকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার নানাইচ এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। সে জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজার এলাকার মৃত অলি শাহ্’র ছেলে। এ ঘটনায় অভিযুক্ত দুলু মিয়া (৫৭) নামে আরও একজন কসাই পলাতক রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানান, গত রোববার ভোরে মঙ্গলবাড়ী এলাকায় কুকুর জবাই করে খাসির মাংস হিসেবে বাজারে বিক্রির চেষ্টার বিষয়টি স্থানীয়রা জানতে পারেন। এতে জবাই করা কুকুরের ২৫-৩০ কেজি মাংস ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্তরা।

পরে ঘটনাস্থল থেকে থানা পুলিশ একটি কুকুরের মাথা, চামড়া ও মাংস উদ্ধার করেন। এ বিষয়ে থানায় নিরাপদ খাদ্য আইনে কসাই এনতাজুল ও দুলুর বিরুদ্ধে মামলা করা হয়।

ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, গতকাল মঙ্গলবার দুপুরে কসাই এনতাজুলকে মামলার মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর ধামইরহাটে কুকুরের মাংস বিক্রির চেষ্টার ঘটনায় এনতাজুল গ্রেফতার

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার