Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর ধামইরহাটে ছয় বছরের শিশুকে ধর্ষণ, আটক

BN DESK
04 September 2026, 11:10 PM পড়তে ১ মিনিট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আজ শুক্রবার (৬ মার্চ) বিকালে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামে এ ঘটনাটি ঘটে। সন্ধ্যায় তাকে আটক করেন থানা পুলিশ। আটক আসামি মইশড় এলাকার মোকলেছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার (৬ মার্চ) বিকালে মইশড় এলাকার স্বজন মতিবুল ইসলাম খাবারের প্রলোভন দেখিয়ে একই এলাকার ছয় বছর বয়সী এক শিশুকে নিজ ঘরে ডেকে এনে ধর্ষণ করেন। ঘটনার পরে শিশুটি নিজ বাড়িতে পৌঁছে ফুপুকে বিষয়টি নিশ্চিত করেন।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেলা হাসপাতালে রেফার্ড করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মতিবুল ইসলামকে আটক করতে সক্ষম হয়।

ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান বলেন, চিকিৎসকেরা প্রাথমিকভাবে শিশুটির পোষাকে ধর্ষণের আলামত পেয়েছেন। আসামিকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর ধামইরহাটে ছয় বছরের শিশুকে ধর্ষণ, আটক

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার