Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

BN DESK
12 March 2026, 09:56 PM পড়তে ১ মিনিট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় বজ্রপাতে জালাল উদ্দীন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার ইসবপুর ইউনিয়নে ভাবির মোড় নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কৃষক ওই এলাকার মৃত মোখলেসুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে একটি বিলে বৃষ্টির মধ্যে শসা তুলতে যান কৃষক জালাল উদ্দীন। এমন সময়ে বজ্রপাতের শিকার হন তিনি। ঘটনাস্থলে বজ্রপাতে মারাত্মকভাবে আহত হয়ে তার মৃত্যু হয়। পরে স্বজনরা এসে তার লাশ উদ্ধার করেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, এটি অন্তত দুঃখজনক ঘটনা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার