Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর ধামইরহাটে ভটভটি উল্টে চালকের মৃত্যু

BN DESK
05 September 2026, 03:56 PM পড়তে ১ মিনিট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে জিহাদ হোসেন (১৮) নামে এক চালক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেল ৫টায় ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন কাশিপুর পাথরঘাটা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভটভটি চালক উপজেলার বলরামপুর এলাকার জুয়েল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিহাদ হোসেন আগ্রাদ্বিগুন বাজার এলাকা থেকে ভটভটি নিয়ে নিজ বাড়িতে ফিরছিল। সে কাশিপুর পাথরঘাটা এলাকায় পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেখানে ভটভটির চাপায় সে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় সেখান এলাকাবাসী তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর ধামইরহাটে ভটভটি উল্টে চালকের মৃত্যু

B
BN DESK | 11 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার