Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

BN DESK
05 September 2026, 12:35 AM পড়তে ১ মিনিট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মমিনুল হক(২৮) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসবপুর ইউনিয়নের বাদাল চাঁনপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টায় বাদাল চাঁনপুর দারুল উলুম আশরাফিয়া কওমি মাদরাসার শিক্ষক মমিনুল হক কৌশলে ওই শিশুকে মাদরাসার একটি কক্ষে নিয়ে যায় এবং বলাৎকার করে। প্রথমে শিশুটি ভয়ে চুপচাপ থাকলেও পরে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে গতকাল বৃহস্পতিবার স্থানীয়রা ওই শিক্ষককে বেঁধে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষককে থানা হেফাজতে আনে।

পরে মাদরাসা কমিটির সভাপতি নুরনবী বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, আসামিকে আটক করা হয়েছে। নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের মাধ্যমে আসামিকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

B
BN DESK | 23 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার